সিরাজগঞ্জে জেলার মুক্তিযোদ্ধা সুপার মার্কেট নৈশ প্রহরী বীরমুক্তিযোদ্ধা আবু সাঈদকে (৬৫) ছুরিকাঘাত করেছে দূবৃর্ত্তরা। মঙ্গলবার দিবাগত রাতের যে

সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা নৈশ প্রহরীকে ছুরিকাঘাত

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১২ মার্চ ২০২৪, দুপুর ২:১০ সময় , আপডেট সময় : ১২ মার্চ ২০২৪, দুপুর ২:১০ সময়
সিরাজগঞ্জে জেলার মুক্তিযোদ্ধা সুপার মার্কেট নৈশ প্রহরী বীরমুক্তিযোদ্ধা আবু সাঈদকে (৬৫) ছুরিকাঘাত করেছে দূবৃর্ত্তরা। মঙ্গলবার দিবাগত রাতের যে কোন এক সময় তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১২ মার্চ) সকালে মার্কেটের দোকানদার ও পুলিশের সহযোগিতায় আহত বীরমুক্তিযোদ্ধা আবু সাঈদকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহত নৈশ প্রহরী বীরমুক্তিযোদ্ধা আবু সাঈদ সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের দিয়ারপাচিল গ্রামের মৃত সুজাবত আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের নৈশ প্রহরী হিসেবে কর্মরত রয়েছেন।

সিরাজগঞ্জ সদর থানার ওসি (অপারেশন) সুমন কুমার দাস এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাতে দূবৃর্ত্তদের চুরি বাঁধা দেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।

সুমন কুমার দাস আরো বলেন, চুরি করতে আসা দুর্বৃত্তরা ধরা পড়ে তার উপর হামলা চালিয়েছে পুলিশ সেটা তদন্ত করে দেখছে। বর্তমানে মুক্তিযোদ্ধা সুপার মার্কেটে পুলিশ তদন্ত করছে।

এ বিষয়ে বীরমুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু বলেন, আমি ঘটনা শোনার পর হাসপাতালে গিয়ে বীরমুক্তিযোদ্ধা আবু সাঈদকে দেখতে যায়। পরে ঘটনারস্থ পরিদর্শন করেছি। এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯