ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সর্বোচ্চ বৈদেশিক রেমিট্যান্স আহরণের জন্য গোল্ড অ্যাওয়ার্ড লাভ করেছে। রোববার (১০ মার্চ) রাজধানীর প্যান

‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১১ মার্চ ২০২৪, দুপুর ৩:২০ সময় , আপডেট সময় : ১১ মার্চ ২০২৪, দুপুর ৩:২০ সময়
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সর্বোচ্চ বৈদেশিক রেমিট্যান্স আহরণের জন্য গোল্ড অ্যাওয়ার্ড লাভ করেছে। রোববার (১০ মার্চ) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবিতে আয়োজিত হয় এ অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমানের নিকট থেকে এ পুরস্কার গ্রহণ করেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মিফতাহ উদ্দীন। সেন্টার ফর এনআরবি’র চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. এ কে আবদুল মোমেন, লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার রাজিব আহমেদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯