ঘরের মাঠে রিয়ালের একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে থাকে সেলটা ভিগো। আর সেলটাকে সহজে হারিয়ে টেবিলের শীর্ষস্থানটা

সেলটাকে উড়িয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রিয়াল

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১১ মার্চ ২০২৪, দুপুর ১১:১১ সময় , আপডেট সময় : ১১ মার্চ ২০২৪, দুপুর ১১:১১ সময়
ঘরের মাঠে রিয়ালের একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে থাকে সেলটা ভিগো। আর সেলটাকে সহজে হারিয়ে টেবিলের শীর্ষস্থানটা আরও মজবুত করেছে কার্লো আনচেলত্তির দল।

রোববার (১০ মার্চ) সান্তিয়াগো বার্নাবেউয়ে সেলটা ভিগোকে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে রিয়াল মাদ্রিদ। কামাভিঙ্গার একটি হেড কোনমতো সেভ করেন সেলটার গোলরক্ষক গুয়াইতা। তবে রিয়ালকে বেশিক্ষণ গোল করা থেকে ঠেকিয়ে রাখতে পারেননি এই স্প্যানিশ গোলরক্ষক। ম্যাচের ২১তম মিনিটেই দলকে এগিয়ে দেন ভিনিসিউস জুনিয়র।

কর্নার থেকে হেড করেন রুডিগার, যা পা দিয়ে ঠেকিয়ে দেন গুয়াইতা। তবে কাছেই থাকা ভিনিসিউস তা জালে জড়ান। প্রথম হাফে আর গোল করতে পারেনি রিয়াল। তবে গোলের প্রচেষ্টা করেছে তারা বারবার।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আবারো আক্রমণ শাণায় রিয়াল। তবে বারবার সেলটাকে বাঁচিয়ে দিচ্ছিলেন সেই গুয়াইতা। ম্যাচের ৭৯ মিনিটে সেই গুয়াইতাই আত্মঘাতী গোল করে বসেন। ম্যাচের ৮৮ মিনিটে আরও একটি আত্মঘাতী গোল হয়। তাতে বড় জয় নিশ্চিত হয় রিয়ালের।

ম্যাচের বাড়ানো সময়ের চতুর্থ মিনিটে রিয়ালের হয়ে আরেকটি গোল করে আরদা গুলার। ড্যানি সেবায়সের পাস থেকে গোল করেন তুর্কি এই মিডফিল্ডার। এদিকে তুরস্কের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে লা লিগায় গোল করার রেকর্ড গড়েছেন গুলার।

২৮ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তিনে আছে বার্সেলোনা।  

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯