আমরা সমুদ্র সীমার অধিকার নিশ্চিত করেছি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (১০ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে শেরেবাংলা

আমরা সমুদ্র সীমার অধিকার নিশ্চিত করেছি : প্রধানমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১০ মার্চ ২০২৪, দুপুর ৩:৪৫ সময় , আপডেট সময় : ১০ মার্চ ২০২৪, দুপুর ৩:৪৫ সময়
আমরা সমুদ্র সীমার অধিকার নিশ্চিত করেছি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১০ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে শেরেবাংলা নগরে কোস্টগার্ড সদর দপ্তরে বাংলাদেশ কোস্টগার্ডের বিভিন্ন ভৌত অবকাঠামো এবং বঙ্গবন্ধু স্যাটেলাইটের সহায়তায় বাহিনীতে সংযোজিত ভি-স্যাটনেট যোগাযোগ ব্যবস্থা উদ্বোধন করে তিনি এ কথা বলেছেন।

তিনি বলেন, ৭৫’ এর পর কেউই সমুদ্র সীমার অধিকার নিশ্চিতের কথা ভাবেনি। কিন্তু আমরা সমুদ্র সীমার অধিকার নিশ্চিত করেছি। বাংলাদেশের কোস্ট গার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে কোস্ট গার্ডের নবনির্মিত ৬টি ভৌত অবকাঠামো (বিসিজি স্টেশন কুতুবদিয়া, মহেশখালী, মিরসরাই, সন্দ্বীপ, নিদ্রাসকিনা ও বিসিজি আউটপোস্ট শাহপরী) এবং বঙ্গবন্ধু স্যাটেলাইটের সহায়তায় পরিচালিত কোস্ট গার্ডের সদর দপ্তরসহ ৩টি জোন, ৬টি জাহাজ এবং ৭টি স্টেশনে নব সংযোজিত উন্নত নেটওয়ার্ক প্রযুক্তি- vsatnet system ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে উন্নয়ন, সাহসী অপারেশন ও সেবামূলক কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্বীকৃতি স্বরূপ কোস্টগার্ডের বিভিন্ন পর্যায়ের ৪০ জন কর্মকর্তার হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯