কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র পদে উপনির্বাচনে জয়লাভ করেছেন স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের কন্যা

সূচনার মাধ্যমে প্রথম নারী মেয়র পেলো কুমিল্লা

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১০ মার্চ ২০২৪, সকাল ৯:০ সময় , আপডেট সময় : ১০ মার্চ ২০২৪, সকাল ৯:০ সময়
কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র পদে উপনির্বাচনে জয়লাভ করেছেন স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের কন্যা তাহসিন বাহার সূচনা।

তিনি পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি) প্রতীক নিয়ে পেয়েছেন ২৬৮৯৭ ভোট। এছাড়া নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া) প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ভোট। আরেক প্রার্থী নূর-উর রহমান মাহমুদ তানিম (হাতি) প্রতীক পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট।

আজ শনিবার (৯ মার্চ) রাতে কুমিল্লা জিলা স্কুল থেকে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।

এ সিটিতে মোট ভোটার ছিলেন ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। এর মধ্যে ৯৪ হাজার ১১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদানের হার ৩৮ দশমিক ৮২ শতাংশ।

প্রসঙ্গত, ডা. তাহসীন বাহার সূচনা কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি প্রথমবারের মতো সিটি নির্বাচনে প্রার্থী হন।

কুমিল্লা সিটিতে মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ২৪ হাজার ২৭৮, পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ১৮২ জন এবং ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। সিটির ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে এসব ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯