চট্টগ্রামে ফটিকছড়িতে ইট প্রস্তুত করার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং অন্যান্য অনিয়মের অভিযোগে শাহ আমানত ব্রিক্স এবং প্রগতি

অবৈধ ইট ভাটায় অভিযান, ৬ লাখ টাকা জরিমানা

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৭ মার্চ ২০২৪, দুপুর ৩:৩ সময় , আপডেট সময় : ৭ মার্চ ২০২৪, দুপুর ৩:৩ সময়
চট্টগ্রামে ফটিকছড়িতে ইট প্রস্তুত করার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং অন্যান্য অনিয়মের অভিযোগে শাহ আমানত ব্রিক্স এবং প্রগতি ব্রিকসকে ৩ লক্ষ টাকা করে ৬ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৬ মার্চ) উপজেলায় নানুপুর গামরীতলা এলাকায় শাহ আমানত ব্রিকস ম্যানু এবং প্রগতি ব্রিকস ম্যানু নামক ইটভাটার বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মোজাম্মেল হক চৌধুরী।

জানা যায়, ইট প্রস্তুত করার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং অন্যান্য অনিয়মে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক নুর হাসান সজিব ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর বিভিন্ন ধারায় অভিযোগ আনয়ন করলে দ্বায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী শাহ আমানত ব্রিক্সের মো: নাজিম উদ্দিন (৪৫) কে ৩ লক্ষ টাকা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রগতি ব্রিকস এর সনজিত বিশ্বাস (৫২) কে ৩ লক্ষ টাকা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড আরোপ করেন। পরে অর্থদণ্ড প্রদান করে অভিযুক্তরা অবমুক্ত হন।

অভিযানের বিষয় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯