সেনেগালে ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশীবাহী একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৮ ফেব্রুয়ারি) নৌকা ডুবে

সেনেগালে ইউরোপগামী নৌকাডুবিতে নিহত ২০

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১২:৩৮ সময় , আপডেট সময় : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১২:৩৮ সময়
সেনেগালে ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশীবাহী একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৮ ফেব্রুয়ারি) নৌকা ডুবে যাওয়ার পর দেশটির উত্তরাঞ্চলে সাগর থেকে ২০টির বেশি মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।

বার্তাসংস্থান এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, নৌকাডুবির ঘটনায় বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন। তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সেইন্ট লুইসের আঞ্চলিক গভর্নর আলিউন বাদারা সাম্ব বলেন, ২০টির বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও ২০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

ডুবে যাওয়া ওই নৌকায় কতজন আরোহী ছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ওই নৌকাটিতে প্রায় ২০০ আরোহী ছিল।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯