চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ মার্চ থেকে শুরু হতে পারে পবিত্র রমজান। আসন্ন রমজানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত

রমজানে নতুন নিয়মে চলবে অফিস

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, সকাল ৮:১০ সময় , আপডেট সময় : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, সকাল ৮:১০ সময়
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ মার্চ থেকে শুরু হতে পারে পবিত্র রমজান। আসন্ন রমজানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য সময়সূচি নির্ধারণ করে দিয়েছে মন্ত্রিসভা। এসব অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। নামাজের জন্য ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। এছাড়া, ব্যাংক ও আদালত নিজের মতো করে নিজ নিজ সময় ঠিক করবে।

গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়। এতে শেখ হাসিনা সভাপতিত্ব করেন। বৈঠক শেষে বিকেলে বিফ্রিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

উল্লেখ্য, এখন অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে এ বছর রোজা শুরু হতে পারে ১২ বা ১৩ মার্চ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯