পাবনার ঈশ্বরদীতে রাস্তার পাশে জায়গা অবৈধ দখল মুক্ত করে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেছে সড়ক ও জনপথ

ঈশ্বরদীতে রাস্তার পাশে জায়গা অবৈধ দখলমুক্ত করে গাছের চারা রোপন

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৪:১৭ সময় , আপডেট সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৪:১৭ সময়
পাবনার ঈশ্বরদীতে রাস্তার পাশে জায়গা অবৈধ দখল মুক্ত করে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেছে সড়ক ও জনপথ বিভাগ।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঈশ্বরদী পৌর সদরের আলহাজ্ব মোড় থেকে আলোবাগ মোড় পর্যন্ত এই গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পাবনা সড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমীরণ রায়, নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, উপ-বিভাগীয় প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসহাক আলী মালিথা।

রাস্তার পাশে অবৈধ দখলমুক্ত সাড়ে তিনশ মিটার জায়গা পরিষ্কার করে সাত শতাধিক ফুল, ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়। চারা রোপন শেষে দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯