গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি

ইসরায়েলি অপরাধগুলো দেখছে জাতিসংঘ-পশ্চিমা দেশগুলো: এরদোয়ান

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১১:৪৫ সময় , আপডেট সময় : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১১:৪৫ সময়
গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেছেন, ১৪০ দিন ধরে গাজায় ইসরায়েলি অপরাধ কেবল দেখেই চলেছে জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার জাতিসংঘ এবং পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, গত ১৪০ দিন ধরে গাজায় ইসরায়েলের সংঘটিত মানবতাবিরোধী অপরাধগুলো শুধুই দেখছে তারা।

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সাকারিয়াতে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এরদোয়ান বলেন, ‘তারা এতোটাই বেশি (নির্বিকার) যে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানায় না এবং জানাতে পারেও না।’

পশ্চিমা কোনও শক্তি বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কেউই ইসরায়েলের সহিংসতা প্রতিরোধে কার্যকর প্রচেষ্টা চালায়নি বলেও জোর দিয়ে বলেন প্রেসিডেন্ট এরদোয়ান।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯