ইন্দোপ্যাসিফিক অঞ্চলে পারস্পরিক সম্পর্ক জোরদারে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। শনিবার (২৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছে

ইন্দোপ্যাসিফিক অঞ্চলের সম্পর্ক জোরদারে ঢাকায় মার্কিন প্রতিনিধি দল

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১১:৫৫ সময় , আপডেট সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১১:৫৫ সময়
ইন্দোপ্যাসিফিক অঞ্চলে পারস্পরিক সম্পর্ক জোরদারে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। শনিবার (২৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস।

জানা গেছে, ওয়াশিংটন ডিসি থেকে ঢাকায় ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারী ৩ দিনের সফরে আসা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। 

দলটির প্রতিনিধিরা হলেন, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এনএসসি)দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ডিরেক্টর এলিন লাউবাকের, ইউএসএআইডির এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর মাইকেল শিফার এবং ডিপার্টমেন্ট অফ স্টেটের দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার।

ইন্দোপ্যাসিফিক অঞ্চলে পারস্পরিক স্বার্থের অগ্রগতির জন্য কূটনৈতিক সম্পর্ক জোরদার, চ্যালেঞ্জ মোকাবেলা এবং অভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করবেন তারা। সফরকালে তারা তরুণ অ্যাক্টিভিস্ট, সুশীল সমাজ, শ্রম সংগঠক এবং মুক্ত গণমাধ্যমের বিকাশে নিযুক্ত ব্যক্তিদের সাথেও বৈঠক করবেন বলে জানা গেছে।

মুক্ত ইন্দোপ্যাসিফিকের জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নেয়া, মানবাধিকারকে সমর্থন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, আন্তর্জাতিক হুমকির বিরুদ্ধে আঞ্চলিক সহনশীলতার শক্তিকে এগিয়ে নিতে এবং অর্থনৈতিক সংস্কারের প্রচারে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯