স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, যেহেতু বিএনপি জাতীয় সংসদেই নেই, সে কারণে তারা রাজনৈতিকভাবে বিরোধীদল হিসেবে গণ্য হতে

বিএনপি রাজনৈতিকভাবে বিরোধীদল হিসেবে গণ্য হতে পারে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩:৩৩ সময় , আপডেট সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩:৩৩ সময়
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, যেহেতু বিএনপি জাতীয় সংসদেই নেই, সে কারণে তারা রাজনৈতিকভাবে বিরোধীদল হিসেবে গণ্য হতে পারে না।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সাথে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, গেলো ২৮ অক্টোবর বিচারপতির বাসভবনে হামলাসহ নানা ধরনের হামলার পরিপ্রেক্ষিতে বিএনপির অনেক নেতা-কর্মীকে আটক করা হয়েছিল। আইনি প্রক্রিয়ায় আদালত তাদের অনেককে মুক্তিও দিয়েছেন। তবে এর সঙ্গে নির্বাচনের কোন সম্পর্ক নেই।

তিনি বলেন, বিএনপির নিয়মতান্ত্রিক আন্দোলনে কোনও বাধা দেবে না সরকার। তবে আন্দোলনের নামে তারা রাস্তা বন্ধ করে কোন জনদুর্ভোগ সৃষ্টি করলে, ভাঙচুর করলে, আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯