শীত শেষ হয়েছে বেশ কিছুদিন হলো। এখন চলছে বসন্ত। যদিও বসন্তের হিমেল বাতাসে রাত থেকে সকাল পর্যন্ত এখনও

আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের যেসব জায়গায়

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৪, সকাল ৯:৪০ সময় , আপডেট সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৪, সকাল ৯:৪০ সময়
শীত শেষ হয়েছে বেশ কিছুদিন হলো। এখন চলছে বসন্ত।  যদিও বসন্তের হিমেল বাতাসে রাত থেকে সকাল পর্যন্ত এখনও ঠান্ডা অনুভূত হচ্ছে। এরই মাঝে দেশের বিভিন্ন এলাকায় দেখা মিলেছে বৃষ্টির। আবহাওয়াও গুমোট। এবার দুদিন শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় কমবে তাপমাত্রা।

গতকাল বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী  ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এদিন ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টিও পড়তে পারে। চট্টগ্রাম বিভাগে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়লেও অন্য জায়গায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা কমবে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৬টা থেকে) দ্বিতীয় দিনে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজমাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতে কমতে পারে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি, সন্ধ্যা ৬টা থেকে) দিনে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বর্ধিত পাঁচ দিনের প্রথম দিকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯