যত দিন যাচ্ছে, ততই বন্ধুত্ব বাড়ছে দুই বাংলার। জয়া, শবনম ফারিয়া, বিদ্যা সিনহা মিম, আজমেরি হক বাঁধনের পর

শাকিবকে নিয়ে যা বললেন চিত্রনায়িকা বুবলী

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১১:৩৯ সময় , আপডেট সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১১:৩৯ সময়
যত দিন যাচ্ছে, ততই বন্ধুত্ব বাড়ছে দুই বাংলার। জয়া, শবনম ফারিয়া, বিদ্যা সিনহা মিম, আজমেরি হক বাঁধনের পর এবার শবনম বুবলীকে নিয়ে সিনেমা তৈরি করল টলিউড। ‘ফ্ল্যাশব্যাক’ দিয়ে টলিউডে অভিষেক হচ্ছে ঢাকাই চলচ্চিত্রের নায়িকা শবনম বুবলীর। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমার টিজার। যেখানে কলকাতার অভিনেতা সৌরভ দাস, কৌশিক গাঙ্গুলি ও রজতাভ দত্তের সঙ্গে পর্দায় ঝড় তুলেছেন এই অভিনেত্রী।

এরপরই কলকাতার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বুবলী। যেখানে সিনেমা প্রসঙ্গে কথা বলেছেন তিনি। পাশাপাশি উঠে এসেছিল শাকিব খান প্রসঙ্গও। যে বিষয়েও কথা বলেছেন অভিনেত্রী। তিনি বলেন, আসলে ওনার শুভকামনা, ভালোবাসা সবসময়ই থাকে। কারণ, আমার ক্যারিয়ার শুরু হয়েছে তার হাত ধরে। শাকিব খানের মাধ্যমেই আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে পথচলা শুরু। তিনি অনেক কিছুই আমাকে দেখিয়েছেন শিখিয়েছেন। আমি টানা পাঁচ বছর তার সঙ্গেই তো কাজ করেছি, আর এখন তো পরিবারের অংশ। তাই সেখান থেকে শুভকামনা ও ভালোবাসা থাকে সবসময়।

শাকিব খান সিনেমার পোস্টার আর টিজার দেখেছেন কি না, এমন প্রশ্নে বুবলী বললেন, টিজার তো মাত্রই রিলিজ হলো, তিনি পোস্টার দেখেছেন এবং ভীষণই পজিটিভ, তিনি কাজের ব্যাপারে সব সময় ইতিবাচক থাকেন।

এ সময় শাকিব খানের আসন্ন ‘দরদ’ সিনেমার পোস্টার দেখেছেন জানিয়ে বুবলী বলেন, আমিও তার দরদের পোস্টার দেখেছি, খুবই ভালো হয়েছে। আর এখন তো তিনি যুক্তরাষ্ট্রে রাজকুমারের শুটিং করছেন। ব্যাক টু ব্যাক ভালো কাজ আসছে। তার জন্যও অনেক শুভকামনা।

প্রসঙ্গত, ‘ফ্ল্যাশব্যাক’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের খায়রুল বাসার নির্ঝর। কণ্ঠ দিয়েছেন ইমন চক্রবর্তী, সিদ্ধার্থ ও অমিত ব্যানার্জি। সংগীত পরিচালনা করেছেন সুরজিৎ চট্টোপাধ্যায়। প্রযোজনা করেছেন কলকাতার নারায়ণ চ্যাটার্জি ও বাংলাদেশের কাজী জাফরিন। আগামী মে মাসে ছবিটি ঢাকা, কলকাতাসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাওয়ার কথা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯