বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার ফলোআপের জন্য আগামী ৭ মার্চ সস্ত্রীক সিঙ্গাপুর যেতে পারেন।কয়েক দিন আগেই

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩:৪১ সময় , আপডেট সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩:৪১ সময়
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার ফলোআপের জন্য আগামী ৭ মার্চ সস্ত্রীক সিঙ্গাপুর যেতে পারেন।

কয়েক দিন আগেই কারামুক্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর থেকেই চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

জানা যায়, সিঙ্গাপুরে মির্জা ফখরুল ইসলাম ছাড়াও তার স্ত্রী রাহাত আরা বেগমও চিকিৎসা নেবেন। চিকিৎসা শেষে দেশে ফিরে রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হতে পারেন বিএনপি মহাসচিব। সর্বশেষ গত ২৪ আগস্ট চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গিয়েছিলেন ফখরুল। এক সপ্তাহ চিকিৎসা শেষে ২ সেপ্টেম্বর দেশে ফিরেন তারা।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, বিএনপি মহাসচিব শনিবার একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে দেখিয়েছেন। শারীরিকভাবে তিনি সুস্থ আছেন। তবে কারাগারে থাকার সময় উনার কয়েক কেজি ওজন কমে গেছে। এর কারণ খুঁজে বের করাসহ রুটিন চেকআপের জন্য চিকিৎসক কিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন। আগামী বৃহস্পতিবার তিনি আবার চিকিৎসককে দেখাবেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯