গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজীব শেখ (৩৫) রামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন।

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১৭

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১১ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৪:১৭ সময় , আপডেট সময় : ১১ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৪:১৭ সময়
গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজীব শেখ (৩৫) রামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৭ জন।

রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মুকসুদপুর-বাড়ইতলা সড়কের মুকসুদপুর উপজেলার বাটিকামারীর খন্দপাড়া দরগাহের সামনে এ দূর্ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত, রাজীব শেখ (৩৫) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কানুড়িয়া গ্রামের আব্দুল জব্বার শেখের ছেলে।

ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, মোটর সাইকেলে করে রাজীব তার ছোট ভাই রানাকে নিয়ে দিগনগর থেকে মুকসুদপুর যাচ্ছিলেন। এসময় মোটর সাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে মুকসুদপুর থেকে ছেড়ে আসা টেকেরহাটগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায় এবং মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে রাজীব শেখ মারা যায় ও ১৭ জন আহত হন।

তিনি আরও জানান, পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মারাত্মত আহত ১১ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর মুকসুদপুর-বাড়ইতলা সড়কে প্রায় ১ ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। আটকা পড়ে বেশ কিছু যানবাহন। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। দূর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯