আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। বাদ ফজর বয়ান করেছেন ভারতের

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হচ্ছে আজ

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১১ ফেব্রুয়ারি ২০২৪, সকাল ৯:১০ সময় , আপডেট সময় : ১১ ফেব্রুয়ারি ২০২৪, সকাল ৯:১০ সময়
আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। বাদ ফজর বয়ান করেছেন ভারতের মাওলানা মুফতি মাকসুদ। তার বয়ান তরজমা করেন বাংলাদেশের মাওলানা আবদুল্লাহ। এরপর হেদায়েতমূলক বয়ান অনুষ্ঠিত হয়।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার দিকে মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন।  

আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীতে এক দিন আগে থেকেই মুসল্লিদের ভিড় দেখা গেছে। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত এ ঢল অব্যাহত থাকবে। মোনাজাতের পর প্রত্যেকে তার গন্তব্যে ফিরে যাবেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯