অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরীক্ষায় পাস করলেই ঋণের তৃতীয় কিস্তি পাওয়া যাবে।বৃহস্পতিবার

আইএমএফ পরীক্ষার পাসে মিলবে তৃতীয় কিস্তি: অর্থমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৮ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩:৪৯ সময় , আপডেট সময় : ৮ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩:৪৯ সময়
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরীক্ষায় পাস করলেই ঋণের তৃতীয় কিস্তি পাওয়া যাবে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশে আইএমএফের আবাসিক প্রতিনিধি জায়েযন্দু দে এবং বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার লিলি নিকলসের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, আইএমএফ যে লক্ষ্যমাত্রাগুলো দিয়েছে, আমরা সেগুলো ভালো করছি। লক্ষ্যমাত্রার বেশিরভাগই আমরা বাস্তবায়ন করেছি। এখন মার্চ মাসে তারা আবার আসবে এবং দেখবে। এটি তো চলতেই থাকে। আমার তো মনে হচ্ছে, দ্বিতীয় ধাপটাও আমরা পূরণ করব।

অর্থমন্ত্রী বলেন, ওরা যে লক্ষ্যমাত্রা দিয়েছিল, সেগুলো মোটামুটি পূরণ হয়েছে। সুতরাং, দেখা যাক।

তিনি বলেন, আমরা পরীক্ষায় পাস করলে তারা পরিস্থিতি কেমন আছে, তা তারা নতুন করে দেখবে। এখন তো পরিস্থিতি ভালো। মানে আমরা পরীক্ষায় পাস করেছি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯