ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকা শহরে টয়লেটসহ ট্রাফিক বক্স করে দেবে উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এজন্য ১০

টয়লেটসহ ট্রাফিক বক্সের বাজেট ১০ কোটি টাকা : মেয়র আতিক

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ২:২৭ সময় , আপডেট সময় : ১ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ২:২৭ সময়
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকা শহরে টয়লেটসহ ট্রাফিক বক্স করে দেবে উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এজন্য ১০ কোটি টাকা বাজেট করা হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপি'র ৪৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সুধী সমাবেশ ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, ঢাকা মহানগর পুলিশ ও ডিএনসিসি মিলে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। আমরা পুলিশকে ডাকা মাত্রই পেয়ে যাই। ডিএমপি ও ডিএনসিসি যদি একসঙ্গে কাজ করতে পারি, ঢাকা শহরে একটি সুন্দর মডেল শহর হিসেবে গড়ে তুলতে পারব। আপনারা জানেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও ডিএমপি কমিশনারকে নিয়ে আমরা ফার্মগেটে  একটি ফুটওভার ব্রিজ উদ্বোধন করেছিলাম। সেই ফুটওভার ব্রিজে কোনো হকার বসতে পারেনি। পুলিশ ইচ্ছে করলে এবং আমরা একসঙ্গে কাজ করলে এই শহরের সব কিছু সম্ভব, যার প্রমাণ সেই ফুটওভার ব্রিজ। আমরা পুলিশের সঙ্গে অনেক কাজ করেছি। যেটি ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে।

তিনি বলেন, আপনারা জানলে খুশি হবেন আমরা একটি নতুন পদক্ষেপ শুরু করতে যাচ্ছি। সেটি হলো অন স্টপ পার্কিং সুবিধা। এই পার্কিং ডিজিটাল পদ্ধতির। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির মাধ্যমে কীভাবে ঢাকায় ট্রাফিক লাইটগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি সেই পরিকল্পনা শুরু হয়েছে।

তিনি আরও বলেন, আমি বলতে চাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এলাকায় আমরা যৌথভাবে পুলিশ বক্স করে দেব। প্রত্যেকটি পুলিশ বক্সে টয়লেট, পানি ও বসার জন্য ব্যবস্থা করা হবে। পুলিশ বক্স করার জন্য ১০ কোটি টাকা বাজেট করা হয়েছে। আমরা প্রত্যেকটি পুলিশ বক্স আধুনিক করে দেব।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯