জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, রাজনৈতিক মতপ্রকাশের কারণে মানুষদের কারাগারে প্রেরণ, এটা হতে পারে না বলে আমরা নীতিগতভাবে

বাংলাদেশে রাজনৈতিক বন্দিদের মুক্তির আহ্বানে জাতিসংঘ

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৩০ জানুয়ারী ২০২৪, দুপুর ১২:৪৫ সময় , আপডেট সময় : ৩০ জানুয়ারী ২০২৪, দুপুর ১২:৪৫ সময়
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, রাজনৈতিক মতপ্রকাশের কারণে মানুষদের কারাগারে প্রেরণ, এটা হতে পারে না বলে আমরা নীতিগতভাবে বিশ্বাস করি।

সোমবার (২৯ জানুয়ারি) নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ আহ্বান জানান।

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞদের উদ্বেগ এবং কারাগারে আটক বিরোধী দলগুলোর হাজার হাজার নেতাকর্মীর প্রসঙ্গ উল্লেখ করে ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, ‘বাংলাদেশে বিভিন্ন মামলায় কিংবা মামলা ব্যতীত আটক সব রাজনৈতিক দলের কর্মীদের আন্তর্জাতিক আইন মেনে অবিলম্বে এবং নিঃশর্তভাবে মুক্তি দিতে সরকারকে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞরা যে আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানের সঙ্গে মহাসচিব কী একমত? 

জবাবে স্টেফান ডুজারিক বলেন, রাজনৈতিক মতপ্রকাশের কারণে মানুষদের কারাগারে প্রেরণ, এটা হতে পারে না বলে নীতিগতভাবে আমরা বিশ্বাস করি। তিনি অনতিবিলম্বে আটককৃতদের মুক্তির আহ্বান জানান।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯