সোহরাওয়ার্দী উদ্যানে উন্নয়নকাজ চলায় মহান বিজয়ের মাসের কর্মসূচির উদ্বোধনী সমাবেশের স্থান পরিবর্তন করেছে বিএনপি। আগামী ১ ডিসেম্বর রাজধানীর

বিজয় মাসের সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানের বদলে নয়াপল্টনে করবে বিএনপি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৬, বিকাল ৫:৭ সময় , আপডেট সময় : ২৯ নভেম্বর ২০২৬, বিকাল ৫:৭ সময়

সোহরাওয়ার্দী উদ্যানে উন্নয়নকাজ চলায় মহান বিজয়ের মাসের কর্মসূচির উদ্বোধনী সমাবেশের স্থান পরিবর্তন করেছে বিএনপি। আগামী ১ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত হবে এই সমাবেশ। সমাবেশের জন্য মঞ্চ তৈরি করা হবে পল্টন কমিউনিটি সেন্টারের সামনে।


রোববার ২৯ নভেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, শুক্রবার বিএনপির পক্ষ থেকে উদ্বোধনী সমাবেশের স্থান হিসেবে সোহরাওয়ার্দী উদ্যান নির্ধারণ করা হয়েছিল। তবে সেখানে উন্নয়নকাজ ও উদ্যানের বিন্যাস পরিবর্তনের কাজ চলমান থাকায় সমাবেশ আয়োজন করা সম্ভব হচ্ছে না। এ কারণে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


রিজভী বলেন, পল্টন কমিউনিটি সেন্টারের সামনে সমাবেশের মঞ্চ তৈরি করা হবে। মঞ্চের মুখ থাকবে পশ্চিম দিকে, অর্থাৎ বিজয়নগরের দিকে। তিনি আরও জানান, মহান বিজয়ের মাসের কর্মসূচি যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালনের নির্দেশনা দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১ ডিসেম্বরের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য দেবেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯