বাংলার লোকজ ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ নৌকাবাইচ। নদীমাতৃক বাংলাদেশের এই প্রাচীন আয়োজন নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তুলতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মোট ১০টি নৌকা অংশ নেয়। ডিএনসিসির ১০টি অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলগুলো দেশের ১০টি নদ-নদীর নামে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বর্ণিল এ নৌকাবাইচ দেখতে হাতিরঝিলে ভিড় করেন বিভিন্ন বয়সী দর্শনার্থী।
এগিয়ে যেতে প্রাণপণ বইঠা চালাচ্ছেন মাঝিরা।
কে কাকে ছাড়িয়ে যাবে, চলছে সেই প্রতিযোগিতা।