ধানমন্ডির একটি শপিং মলে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করার পর গয়নার দোকানে দুর্ধর্ষ চুরির অভিযোগ উঠেছে। চোরেরা

ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ নভেম্বর ২০২৬, বিকাল ৫:৫৫ সময় , আপডেট সময় : ২৮ নভেম্বর ২০২৬, বিকাল ৫:৫৫ সময়

ধানমন্ডির একটি শপিং মলে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করার পর গয়নার দোকানে দুর্ধর্ষ চুরির অভিযোগ উঠেছে। চোরেরা পূরবী জুয়েলার্স থেকে প্রায় দুই হাজার ভরি গয়না এবং ১০ থেকে ১২ লাখ টাকা নিয়ে গেছে বলে জানিয়েছেন দোকান মালিক।


শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র‍্যাংগস প্লাজায় এ ঘটনা ঘটে। দোকানের বিক্রেতা জোবায়ের আহমেদ জানান, গভীর রাতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাওয়ানোর পর তারা অচেতন হয়ে পড়েন। এরপর দুর্বৃত্তরা দোকানে ঢুকে গয়না নিয়ে যায়।


দোকান মালিক অমিত ঘোষের দাবি, চুরি হওয়া গয়নার পরিমাণ প্রায় দুই হাজার ভরি। পাশাপাশি নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও নিয়ে গেছে চোরেরা। ঘটনায় নিরাপত্তাকর্মীদের সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। ধানমন্ডি থানার এক কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তাকর্মীদের অচেতন করে তাদেরই কয়েকজন চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন। এরই মধ্যে শপিং মলের দুই নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন এবং সন্দেহভাজন হিসেবে আরও চারজনকে আটক করা হয়েছে।


জুয়েলার্সের ম্যানেজার সঞ্জীব শীল জানান, ঘটনার পর তিন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে একজন জুয়েলার্সের নিজস্ব কর্মী এবং দুজন শপিং মলের নিরাপত্তাকর্মী। সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে শপিং মলে প্রবেশ করতে দেখা গেছে। পাশাপাশি আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতিও ধরা পড়েছে। ফুটেজে নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনকে দুর্বৃত্তদের দোকানে প্রবেশে সরাসরি সহায়তা করতে দেখা গেছে বলে জানিয়েছেন ম্যানেজার।


ঘটনার পর শনিবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করছে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯