গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাজনধারা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে এক কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যা হত্যার অভিযোগ উঠেছে ছোট

গাজীপুরে কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৯ জানুয়ারী ২০২৪, সকাল ৯:১০ সময় , আপডেট সময় : ২৯ জানুয়ারী ২০২৪, সকাল ৯:১০ সময়
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাজনধারা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে এক কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যা হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই ও দুই ভাতিজার বিরুদ্ধে।

রোববার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার সময় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ভাই ও ভাতিজারা পলাতক রয়েছেন। অভিযুক্তরা হলেন- নিহতের ছোট ভাই মজিবুর ও তার দুই ছেলে সুমন ও সেজান।

নিহত রেজা সাঈদ আল মামুন (৫৫) উপজেলার সাজনধারা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। তিনি উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কলেজ শিক্ষক রেজা সাঈদ আল মামুন রোববার দুপুরে কলেজ থেকে বাড়িতে আসেন। পরে খাবার খেয়ে তিনি বাড়ির পাশের একটি খেতে জমে থাকা আগাছা পরিষ্কারের কাজ শুরু করেন। এসময় পেছন থেকে ছোট ভাই মজিবুর ও তার ছেলে সুমন ও সেজান লাঠি দিয়ে রেজা সাঈদ আল মামুনকে মারধর করে গুরুতর আহত করেন। খবর পেয়ে বাড়ি ও আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে রেজা সাঈদ আল মামুনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে কালিয়াকৈর থানা পুলিশ রাত ৮টার দিকে নিহতের লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

নিহতের মেয়ে সুমাইয়া শাহরিন সাংবাদিকদের বলেন, তার বাবা বাড়ির পাশের জমিতে কাজ করছিলেন। পেছন থেকে চাচা মজিবুর ও চাচাতো ভাই সুমন ও সেজান তাকে মারধর করে হত্যা করে ফেলে রাখে। তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী  বাবাকে হত্যা করেছে। এর আগেও কয়েকবার তার বাবাকে অভিযুক্তরা মেরেছে বলে জানান তিনি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম বলেন, জমিজমা বিরোধকে কেন্দ্র করে রেজা সাঈদ আল মামুনকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। নিহতের শরীরে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯