আগামী রোববার পর্যন্ত দেশের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই

শীতের আগমনী সংকেত, আবহাওয়ায় আসছে নতুন পরিবর্তন

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২৭ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৩৫ সময় , আপডেট সময় : ২৭ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৩৫ সময়
আগামী রোববার পর্যন্ত দেশের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। আকাশ সাময়িকভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সোমবার থেকে তাপমাত্রা কমতে পারে। এরপর দিন ও রাতের তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, মৌসুমি স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে রোববার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের আশঙ্কা নেই। সোমবারও সারা দেশে আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে ওই দিন থেকে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে তাপমাত্রা আরও নিম্নমুখী হতে পারে।

এদিকে শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে চট্টগ্রামের সন্দ্বীপে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯