স্বামীর হাতে ফোন, কিন্তু নামাজে অনীহা—এমন পরিস্থিতিতে স্ত্রী কীভাবে তাকে দ্বীনের পথে ফেরাবেন এবং একই সঙ্গে স্বামীর ভালোবাসা

স্বামীকে হালাল পদ্ধতিতে বশ করার দোয়া

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৬, বিকাল ৬:১৫ সময় , আপডেট সময় : ২৬ নভেম্বর ২০২৬, বিকাল ৬:১৫ সময়

স্বামীর হাতে ফোন, কিন্তু নামাজে অনীহা—এমন পরিস্থিতিতে স্ত্রী কীভাবে তাকে দ্বীনের পথে ফেরাবেন এবং একই সঙ্গে স্বামীর ভালোবাসা ও সম্মান পাবেন? এমন প্রশ্নের পরামর্শ দিতে গিয়ে ইসলামি প্রশ্নোত্তরবিষয়ক একটি ওয়েবসাইটে দেওয়া উত্তরে উঠে এসেছে দাম্পত্য সম্পর্ক ঠিক করার নানা উপায়।


এক নারী জানিয়েছেন, তার স্বামী ফোনে অতিরিক্ত আসক্ত। এমনকি ফোন ব্যবহারের কারণে তিনি নিয়মিত নামাজও আদায় করেন না। স্ত্রী বারবার বোঝানোর চেষ্টা করলেও স্বামী রেগে যান এবং কখনো কখনো কথাবার্তাও বন্ধ করে দেন। এই পরিস্থিতিতে কী করণীয়, জানতে তিনি পরামর্শ চান।


জবাবে মুফতি ওলি উল্লাহ প্রথমে পারিবারিক মুরব্বিদের মাধ্যমে বৈঠক করে স্বামীকে বোঝানোর পরামর্শ দিয়েছেন। পাশাপাশি তাকে দ্বীনি পরিবেশে সময় কাটানোর জন্য চিল্লায় পাঠানোর কথাও বলা হয়েছে। নিয়মিত নামাজ আদায়ে উৎসাহিত করার জন্য একটি পৃথক আমলের কথাও উল্লেখ করা হয়েছে। তবে স্বামী যেন স্ত্রীকে ভালোবাসেন—এমন নির্দিষ্ট কোনো আমল তার জানা নেই বলে জানিয়েছেন মুফতি। এর পরিবর্তে দাম্পত্য সম্পর্কে ভালোবাসা বাড়াতে আচরণগত কিছু পরামর্শ দিয়েছেন তিনি।


স্বামীর সামনে সুন্দর ও আকর্ষণীয় পোশাক পরা, চুল পরিপাটি রাখা এবং স্বামী ঘরে ফিরলে হাসিমুখে সালাম দিয়ে স্বাগত জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। ঘরে ফেরার সঙ্গে সঙ্গেই অভিযোগ বা সমস্যা নিয়ে কথা না বলে তাকে কিছুটা মানসিক সময় দেওয়ার কথাও বলা হয়েছে। এ ছাড়া শাশুড়ির সঙ্গে ভালো আচরণ করা, স্বামীর ভালো কাজের প্রশংসা করা, তার কথা ধৈর্য ধরে শোনা এবং সংসারে সহযোগিতার জন্য তাকে ধন্যবাদ জানানোর পরামর্শ রয়েছে। পরিবারের জন্য স্বামীর পরিশ্রম ও উপার্জনের প্রশংসা করা এবং নিয়মিত ভালোবাসার কথা জানানোর কথাও বলা হয়েছে।


পাশাপাশি প্রতিটি ওয়াক্তের নামাজে স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা ও সহমর্মিতা বাড়ানোর জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলা হয়েছে। তাহাজ্জুদের সময় স্বামীকে নামাজের জন্য ডাকতে এবং দুজনের জন্য তাকওয়া অর্জনের প্রার্থনা করতেও পরামর্শ দেওয়া হয়েছে। তবে জবাবের একটি আমল নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতাও রয়েছে। স্বামী স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকলে সূরা বাকারার ১৬৫ নম্বর আয়াত মিষ্টিজাতীয় খাবারের ওপর পড়ে ফুঁ দিয়ে স্বামীকে খাওয়ানোর কথা উল্লেখ করা হলেও, মুফতি ওলি উল্লাহ স্পষ্ট করেছেন—এই আমলের পক্ষে নির্দিষ্ট কোনো দলিল নেই। কিছু ধর্মীয় ব্যক্তির কাছ থেকে এমন আমলের কথা শোনা যায় বলেই তিনি বিষয়টি উল্লেখ করেছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯