দীর্ঘদিনের মজুরি নিয়ে আলোচনা শেষে দেশের তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগে

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ১০:২৬ সময় , আপডেট সময় : ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ১০:২৬ সময়

দীর্ঘদিনের মজুরি নিয়ে আলোচনা শেষে দেশের তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগে যেখানে একজন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা, সেখানে নতুন সিদ্ধান্তে তা বাড়ল ৪ হাজার ৫০০ টাকা। মঙ্গলবার ২৪ নভেম্বর দিবাগত রাতে দীর্ঘ বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেয় নিম্নতম মজুরি বোর্ড। তবে শ্রমিকপক্ষের দাবি ছিল আরও বেশি। বোর্ডের সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের চূড়ান্ত প্রস্তাব দিয়েছিলেন।


কিন্তু প্রস্তাব নিয়ে বোর্ডের সদস্যদের মধ্যে ঐকমত্য তৈরি হয়নি। ফলে শেষ পর্যন্ত ভোটের মাধ্যমে মজুরি চূড়ান্ত করা হয়। নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানিয়েছেন, বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে দুইজন সদস্য ১৮ হাজার টাকা নির্ধারণের পক্ষে মত দিয়েছেন। সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটের ভিত্তিতেই ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে।


অর্থাৎ, শ্রমিকপক্ষের ১৮ হাজার টাকার প্রস্তাব শেষ পর্যন্ত গৃহীত হয়নি। এক হাজার টাকা কমিয়ে ১৭ হাজার টাকায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে মজুরি বোর্ড। নতুন এই সিদ্ধান্তের ফলে তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে দাঁড়াল ১৭ হাজার টাকা। এখন শ্রমিকদের মধ্যে সবচেয়ে বড় আগ্রহের বিষয়, নতুন মজুরি কার্যকর হওয়ার সময় এবং বেতন কাঠামোর অন্যান্য শর্ত কীভাবে নির্ধারিত হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯