ক্রিকেটের মাঠে বল হাতে প্রতিপক্ষকে ঘায়েল করা সেই যুজবেন্দ্র চাহাল এবার নাম লেখালেন রাজনীতিতে। ভারতের জাতীয় দলের এই

বিজেপিতে যোগ দিলেন চাহাল, পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫৭ সময় , আপডেট সময় : ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫৭ সময়

ক্রিকেটের মাঠে বল হাতে প্রতিপক্ষকে ঘায়েল করা সেই যুজবেন্দ্র চাহাল এবার নাম লেখালেন রাজনীতিতে। ভারতের জাতীয় দলের এই লেগ স্পিনার যোগ দিয়েছেন দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি, বিজেপিতে। শুধু দলেই যোগ দেননি, পেয়েছেন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বও। শনিবার ২১ নভেম্বর বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন চাহাল। এরপর তাকে দলের অনগ্রসর শ্রেণি, অর্থাৎ ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটির বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে ক্রিকেটের বাইরে এবার সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডেও যুক্ত হলেন ভারতের এই পরিচিত ক্রিকেটার।


বিজেপিতে যোগ দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দলের শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান চাহাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন এবং ওবিসি মোর্চার জাতীয় সভাপতি অমরপাল মৌরিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। চাহালের ক্রিকেট ক্যারিয়ারও বেশ উল্লেখযোগ্য। ২০১৬ সালে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। লেগ স্পিন দিয়ে দ্রুতই সীমিত ওভারের ক্রিকেটে ভারতের গুরুত্বপূর্ণ বোলার হিসেবে পরিচিতি পান তিনি। তবে চলতি বছর লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এই ক্রিকেটার।


সীমিত ওভারের ক্রিকেটে খেলার জন্য নিজেকে প্রস্তুত রাখলেও ভারতের হয়ে চাহাল সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালে। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে এখন পর্যন্ত ৭২টি ওয়ানডে ম্যাচে ১২১টি উইকেট নিয়েছেন তিনি। আর ৮০টি টি-টোয়েন্টি ম্যাচে তার শিকার ৯৬ উইকেট। ক্রিকেট থেকে রাজনীতিতে চাহালের এই নতুন যাত্রা এখন ভারতের রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। মাঠের সাফল্যের পর এবার রাজনীতির ময়দানে তিনি কতটা সক্রিয় ভূমিকা রাখেন, সেটিই দেখার বিষয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯