ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের নাগরিকত্ব না দিয়ে ভারতেই রেখে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাশেদ খাঁন। একই সঙ্গে বন্দি

শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে ফেরত পাঠানোর আহ্বান রাশেদ খাঁনের

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫৬ সময় , আপডেট সময় : ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫৬ সময়

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের নাগরিকত্ব না দিয়ে ভারতেই রেখে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাশেদ খাঁন। একই সঙ্গে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ ভারতের প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।


সোমবার নিজের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন। পোস্টে তিনি প্রশ্ন তোলেন, শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা থাকলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা কেন ভারতের পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে যাবেন। একই সঙ্গে তাদের ওই সফরের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার কারণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।


রাশেদ খাঁনের দাবি, শেখ হাসিনাকে যেহেতু ভারত আশ্রয় দিয়েছে, তাই তাকে বন্দি হিসেবে বাংলাদেশে ফেরত পাঠানোর যাবতীয় উদ্যোগ নেওয়া কিংবা সীমান্ত পরিদর্শনের ব্যবস্থা করার দায়িত্ব ভারতের প্রশাসন, গোয়েন্দা সংস্থা অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এ প্রসঙ্গে আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া কেন এতে অংশ নিয়েছেন, সেই প্রশ্নও তোলেন তিনি। ব্যঙ্গ করে রাশেদ খাঁন জানতে চান, তারা কি ভারতের নাগরিকত্ব নিয়ে দেশটির গোয়েন্দা সংস্থা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে মাঠপর্যায়ের কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন?


শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়েও মন্তব্য করেন রাশেদ খাঁন। তার দাবি, শেখ হাসিনা কখনোই ফাঁসিতে ঝোলার জন্য বাংলাদেশে ফিরবেন না। বরং এসব কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে নামিয়ে তাদের মার খাওয়ানো হতে পারে। তিনি আরও দাবি করেন, শেখ হাসিনা হয়তো শেষ চেষ্টা হিসেবে নেতাকর্মীদের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করে আবারও এক-এগারোর মতো পরিস্থিতি তৈরি করা যায় কি না, তা ভাবছেন। তবে বাংলাদেশে এমন পরিস্থিতি আর কখনো তৈরি হবে না বলে মন্তব্য করেন তিনি।


সীমান্ত পরিস্থিতি নিয়েও নিজের বক্তব্য তুলে ধরেন রাশেদ খাঁন। তিনি জানান, সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষও প্রস্তুতি নিয়ে পাহারা বসিয়েছেন। পোস্টের শেষাংশে রাশেদ খাঁন বলেন, বাংলাদেশের গণঅভ্যুত্থানের শক্তিগুলোর অবস্থান স্পষ্ট—শেখ হাসিনাকে ভারত চাইলে নিজেদের দেশেই রেখে দিতে পারে, তবে তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে না। আর বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ভারত তাকে বাংলাদেশে ফেরত পাঠালে তার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯