সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনটাই যেন দুঃস্বপ্নের মতো কেটেছে বাংলাদেশের জন্য। বৃষ্টিস্নাত দিনে ব্যাটিংয়ে নেমে মাত্র ৯১ রানে গুটিয়ে

‘হতাশাজনক ব্যাটিংয়ের কারণে ক্যাচ ছেড়েছেন হৃদয়’

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৭ সময় , আপডেট সময় : ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৭ সময়

সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনটাই যেন দুঃস্বপ্নের মতো কেটেছে বাংলাদেশের জন্য। বৃষ্টিস্নাত দিনে ব্যাটিংয়ে নেমে মাত্র ৯১ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। এরপর ব্যাট করতে নেমে দিনের শেষেই বাংলাদেশের রান প্রায় ছুঁয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। ফলে ম্যাচের শুরুতেই বড় চাপে পড়ে গেছে টাইগাররা।


দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ এক উইকেটে ৮৮ রান। অর্থাৎ বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে মাত্র তিন রান পিছিয়ে রয়েছে তারা। অথচ আরও একটি উইকেট তুলে নেওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। খালেদ আহমেদের বলে ১১তম ওভারে জীবন পান জুবায়ের হামজা। প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা তাওহীদ হৃদয় সেই ক্যাচটি ধরে রাখতে পারেননি। ফলে একটি উইকেট নিয়েই দিন শেষ করতে হয়েছে বাংলাদেশকে। হৃদয়ের জন্য দিনটি ছিল আরও হতাশার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে দ্বিশতক এবং জোহানেসবার্গে সেঞ্চুরি করে দারুণ ছন্দে থাকা এই ব্যাটার সেঞ্চুরিয়নে মাত্র ৪২ বলে ১৯ রান করেন। এরপর গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচও ছেড়ে দেন তিনি।


বাংলাদেশের সহকারী কোচ মালিবোংওয়ে মাকেতার মতে, ব্যাটিংয়ে ব্যর্থ হওয়ার হতাশা হৃদয়ের ফিল্ডিংয়েও প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, হৃদয় ভালোভাবেই ব্যাট করছিলেন। তবে ব্যাটিং ভালো না হওয়ার বিষয়টি তার মাথায় ঘুরছিল বলেই হয়তো ক্যাচটি মিস হয়েছে। দলের অন্য ব্যাটাররাও নিজেদের ব্যাটিং ব্যর্থতা নিয়ে হতাশায় ছিলেন বলে মনে করেন তিনি। বাংলাদেশের ব্যাটিংয়ের অবস্থা কতটা খারাপ ছিল, তা বোঝা যায় স্কোরকার্ডেই। দলের মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের রান করতে পেরেছেন। সর্বোচ্চ ২৩ রান করেছেন মাহফিজুল ইসলাম রবিন। মুমিনুল হক করেন ১৮ রান। আর হৃদয়ের ব্যাট থেকে আসে ১৯ রান।


দলের এমন ব্যাটিং বিপর্যয়ে হতাশ বাংলাদেশের সহকারী কোচও। তার মতে, বেশ কিছু ভুল সিদ্ধান্ত এবং সহজে উইকেট হারানোর কারণেই এত দ্রুত অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম টেস্টে ভালো প্রস্তুতি ও পারফরম্যান্সের পর সেখান থেকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ছিল দলের। কিন্তু সেঞ্চুরিয়নে প্রথম দিনেই সেই পরিকল্পনা বড় ধাক্কা খেয়েছে। এখন বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, দ্বিতীয় দিনে দ্রুত দক্ষিণ আফ্রিকার উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার পথ তৈরি করা। কারণ প্রথম দিনেই ব্যাটিংয়ে বড় ব্যবধানে পিছিয়ে পড়ায় ম্যাচের নিয়ন্ত্রণ এখন অনেকটাই দক্ষিণ আফ্রিকার হাতে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯