বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হওয়ার পেছনে যার নেতৃত্বকে বড় সাফল্য হিসেবে দেখা হয়, সেই এনভিডিয়ার সাবেক

‘হৃদপিণ্ড ছিঁড়ে পিষে ফেলবো’: কর্মীদের প্রকাশ্যে মারধর-হত্যার হুমকি দিতেন এনভিডিয়ার সাবেক সিইও

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৬, বিকাল ৫:১৭ সময় , আপডেট সময় : ২২ নভেম্বর ২০২৬, বিকাল ৫:১৭ সময়

বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হওয়ার পেছনে যার নেতৃত্বকে বড় সাফল্য হিসেবে দেখা হয়, সেই এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধেই এবার উঠেছে কর্মীদের ভয়াবহভাবে অপমান, মারধর এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ। শুধু কঠোর ব্যবস্থাপনা নয়, কর্মীদের মানসিকভাবে বিপর্যস্ত করে রাখার মতো আচরণের অভিযোগও সামনে এসেছে।


মার্কিন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বর্তমান ও সাবেক কর্মীদের সাক্ষাৎকারের ভিত্তিতে বলা হয়েছে, গত প্রায় দুই দশক ধরে এনভিডিয়ায় হুয়াংয়ের আগ্রাসী ব্যবস্থাপনা সংস্কৃতি নিয়ে কর্মীদের মধ্যে অসন্তোষ ছিল। প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন বৈঠকে অধীনস্থদের সামনেই বিভাগীয় প্রধান ও ব্যবস্থাপকদের অকথ্য ভাষায় গালিগালাজ করতেন হুয়াং। এমনকি এক সভাকক্ষে ঘুরে ঘুরে উপস্থিত ব্যবস্থাপকদের একে একে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।


এক সত্তরোর্ধ্ব কর্মীকে অত্যন্ত বৃদ্ধ বলে মন্তব্য করে তিনি নাকি বলেছিলেন, সবাই অপেক্ষা করছে ওই কর্মী কখন মারা যাবেন। আরেক কর্মীকে উদ্দেশ করে তার মায়ের গর্ভপাত করা উচিত ছিল বলে মন্তব্য করার অভিযোগ রয়েছে। অন্য একজনকে মাথা ছিঁড়ে ফেলার এবং আরেক অধীনস্থকে দুই হাত ছিঁড়ে তা দিয়েই পিটিয়ে মারার হুমকি দেওয়ার কথাও প্রতিবেদনে উঠে এসেছে। শুধু কথার হুমকিই নয়, একবার রাগের মাথায় এক নির্বাহীর দিকে পানির বোতল ছুড়ে মারার অভিযোগও রয়েছে। এমনকি এক নির্বাহীকে অসুস্থ হয়ে মারা যাওয়ার কামনা করেছিলেন হুয়াং—এমন বক্তব্যও এসেছে প্রতিবেদনে।


হুয়াংয়ের এমন আচরণ নিয়ে প্রতিষ্ঠানের ভেতরে অসন্তোষের সূত্রপাত আরও বহু বছর আগে। ২০০৫ সালে এনভিডিয়ার মানবসম্পদ বিভাগের এক সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা তার আচরণের প্রতিবাদ করায় চাকরি হারিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এক কর্মশালায় প্রায় ৫০ জন কর্মীর সামনে ভয়াবহ পরিণতির হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে হুয়াংয়ের বিরুদ্ধে। তার ব্যবস্থাপনা কৌশল নিয়ে একসময় তিনি নিজেই বলেছিলেন, কর্মীদের কঠোরভাবে চাপের মধ্যে রেখে আরও দক্ষ করে তুলতে চান।


তবে এত অভিযোগের পরও হুয়াংয়ের জনপ্রিয়তা পুরোপুরি কমেনি। তাকে আবার প্রধান নির্বাহী পদে ফিরিয়ে আনার দাবিতে চালু হওয়া একটি অনলাইন আবেদনে দুই লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন। কিন্তু এনভিডিয়ার পরিচালনা পর্ষদ সেই দাবি নাকচ করেছে। এদিকে, বর্তমান অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কোলেট ক্রেসও অতীতে হুয়াংয়ের তীব্র অপমানের শিকার হয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হুয়াংকে ছাড়া অনুষ্ঠিত প্রথম সাধারণ সভায় কর্মীদের অতীতের ঘটনা পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯