যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গাজায় থামছে না ইসরায়েলি হামলা। এবার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য খাবার ও পানীয় নিয়ে যাওয়া

গাজায় শিশুদের খাবার বিতরণের গাড়িতে ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ৪

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৬, দুপুর ১০:১২ সময় , আপডেট সময় : ২২ নভেম্বর ২০২৬, দুপুর ১০:১২ সময়

যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গাজায় থামছে না ইসরায়েলি হামলা। এবার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য খাবার ও পানীয় নিয়ে যাওয়া একটি ত্রাণবাহী গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন গাড়িটির সঙ্গে ছিলেন। শনিবার ২১ নভেম্বর গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় বাস্তুচ্যুত মানুষের জন্য খাবার ও পানীয় নিয়ে যাওয়ার সময় গাড়িটিতে হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ইসরায়েলি ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র গাড়িটিতে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।


প্রত্যক্ষদর্শী আবু জেইন আল-দায়া জানান, গাড়িটি তাঁবুতে আশ্রয় নেওয়া অসহায় পরিবারগুলোর কাছে খাবার ও পানীয় পৌঁছে দিচ্ছিল। শিশুদের খাবার দেওয়ার প্রস্তুতির ঠিক আগমুহূর্তে গাড়িটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়। তার দাবি, যারা ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন, তারাও এখন হামলার শিকার হচ্ছেন। আরেক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, গাড়িটির ভেতরে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের প্রতীকযুক্ত কাগজপত্র ছিল। তবে সংস্থাটি জানিয়েছে, হামলার শিকার গাড়িটি তাদের কোনো কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিল না।


এদিকে উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের পূর্ব পাশে হালাওয়া বাস্তুচ্যুত শিবিরে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পরে তার মরদেহ গাজা সিটির আল-শিফা হাসপাতালে নেওয়া হয়। দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বৈদ্যুতিক সাইকেলে থাকা এক তরুণকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে তিনজন আহত হয়ে নাসের চিকিৎসা কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।


প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজার সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফেরেনি। হামলা ও গুলিবর্ষণের পাশাপাশি খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা এবং নিরাপদ আশ্রয়ের সংকট অব্যাহত রয়েছে। এর মধ্যে শীতের বৃষ্টি ও বন্যায় বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত মানুষের তাঁবু পানিতে তলিয়ে যাচ্ছে। গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুদ্ধবিরতি শুরুর পর থেকে এসব হামলায় এক হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।


সূত্র: আল জাজিরা, রয়টার্স।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯