দেশের সাত জেলায় জননিরাপত্তা ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারে একসঙ্গে ৪৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। এর

গোপালগঞ্জে নতুন করে ৭ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৬, বিকাল ৫:৫৭ সময় , আপডেট সময় : ২১ নভেম্বর ২০২৬, বিকাল ৫:৫৭ সময়

দেশের সাত জেলায় জননিরাপত্তা ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারে একসঙ্গে ৪৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে নতুন করে আরও সাত প্লাটুন সদস্য পাঠানো হয়েছে। ফলে জেলাটিতে এখন মোট ১৫ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। শনিবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ কর্মকর্তা সহকারী পরিচালক মো. নাজমুস সাকিব এ তথ্য জানিয়েছেন।


তিনি জানান, গোপালগঞ্জ ছাড়াও গাজীপুরে ১৩ প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন, নারায়ণগঞ্জে চার প্লাটুন, খুলনায় চার প্লাটুন, মাদারীপুরে চার প্লাটুন এবং শরীয়তপুরে চার প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তায় এসব সদস্য দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখাও তাদের দায়িত্বের মধ্যে রয়েছে।


আনসার বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মোতায়েন করা সদস্যরা নিয়মিত টহল, স্থির নিরাপত্তা দায়িত্ব এবং মোবাইল মুভমেন্টের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল ও কৌশলগত বিভিন্ন পয়েন্টে নজরদারি করছেন। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখার জন্যও প্রস্তুত রয়েছেন তারা।


সংশ্লিষ্ট রেঞ্জ উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট এবং ব্যাটালিয়ন অধিনায়কদের তত্ত্বাবধানে সাত জেলায় এই নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সব মিলিয়ে জননিরাপত্তা, গুরুত্বপূর্ণ স্থাপনা, মহাসড়ক ও শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ানো হয়েছে আনসার ব্যাটালিয়নের উপস্থিতি। বিশেষ করে গোপালগঞ্জে নতুন সাত প্লাটুন মোতায়েনের ফলে সেখানে নিরাপত্তা ব্যবস্থায় আরও জোর দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯