প্রায় পাঁচ মাস পর আবারও খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। শনিবার ২১ নভেম্বর সকাল ৭টায় জেলা

প্রায় ৫ মাস পর খোলা হয়েছে পাগলা মসজিদের দানবাক্স, চলছে গণনা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৪ সময় , আপডেট সময় : ২১ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৪ সময়

প্রায় পাঁচ মাস পর আবারও খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। শনিবার ২১ নভেম্বর সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামের উপস্থিতিতে দানবাক্সগুলোর তালা খোলা হয়।


তালা খোলার পর দানবাক্সে জমা হওয়া টাকা বস্তায় ভরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নেওয়া হয়। এরপর সেখানে শুরু হয় টাকা গণনার কাজ। দিনব্যাপী চলা এই গণনা কার্যক্রমে অংশ নিচ্ছেন পাঁচ শতাধিক মানুষ। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের পাশাপাশি কমপ্লেক্সে থাকা মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরাও টাকা গণনায় অংশ নিচ্ছেন। এ ছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরাও এই কাজে যুক্ত রয়েছেন।


সাধারণত প্রতি তিন মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়। তবে এবার বিভিন্ন কারণে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় পর, ৪ মাস ২৪ দিন পর দানবাক্স খোলা হয়েছে। সব দানবাক্সের টাকা একত্র করার পর চূড়ান্তভাবে গণনা করা হবে। গণনা কার্যক্রম ঘিরে মসজিদ এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।


এর আগে চলতি বছরের ২৭ জুন ১৮২ দিন পর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। তখন ১৩টি সিন্দুক থেকে ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। দীর্ঘ গণনা শেষে দেশীয় মুদ্রায় পাওয়া যায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। পাশাপাশি পাওয়া যায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার ও বিভিন্ন ধরনের সামগ্রী। প্রায় আড়াইশ বছরের পুরোনো পাগলা মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার নরসুন্দা নদীর তীরে তিন একর ৮৮ শতাংশ জমির ওপর অবস্থিত। ১৯৭৯ সালের ১০ মে থেকে ওয়াক্‌ফ এস্টেটের অধীনে মসজিদটির পরিচালনা কার্যক্রম চলে আসছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯