সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকের সামনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর)

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার ফটকে আগুন

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৬, দুপুর ১:৫১ সময় , আপডেট সময় : ২০ নভেম্বর ২০২৬, দুপুর ১:৫১ সময়
সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকের সামনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন প্রথম আলোকে জানান, রাত ৩টা থেকে ভোর ৪টার মধ্যবর্তী সময়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। টুকরা কাপড়ে আগুন লাগিয়ে ফটকের সামনে ফেলে যায় দুর্বৃত্তরা। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাড়িতে প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের অন্য সদস্যরা বসবাস করেন। হুমায়ুন কবির সিলেটে গেলে সাধারণত এই বাসাতেই থাকেন। শুক্রবার বিকেলে তাঁর সিলেটে পৌঁছানোর কথা রয়েছে। এদিকে, ঘটনার খবর পেয়ে শুক্রবার সকাল ১০টার দিকে বাড়িটি পরিদর্শন করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। এ সময় মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে তিনি বলেন, বাড়িতে আগুন লাগেনি এবং ঘরের ভেতরেও কেউ প্রবেশ করেনি। তাঁর ধারণা, ওই পথ দিয়ে যাওয়ার সময় কেউ একটি বস্তু ছুড়ে ফেলে চলে গেছে।

তিনি আরও বলেন, এ ধরনের চোরাগোপ্তা হামলা চালিয়ে দেশের অগ্রযাত্রা ব্যাহত করা সম্ভব হবে না।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯