আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য উল্লেখযোগ্যভাবে কমেছে। শক্তিশালী মার্কিন ডলার এবং আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, আট মাসের মধ্যে সর্বোচ্চ

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৬, দুপুর ১:৪৫ সময় , আপডেট সময় : ২০ নভেম্বর ২০২৬, দুপুর ১:৪৫ সময়
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য উল্লেখযোগ্যভাবে কমেছে। শক্তিশালী মার্কিন ডলার এবং আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশায় শুক্রবারও স্বর্ণের দর নিম্নমুখী ছিল। এর ফলে গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের মুখে পড়েছে মূল্যবান এই ধাতু। শুক্রবার গ্রিনিচ মান সময় (জিএমটি) ০২টা ৫৭ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ৯ শতাংশ কমে ৩ হাজার ৫৫১ দশমিক ৬৮ ডলারে নেমে আসে। দিনের লেনদেনের একপর্যায়ে গত বছরের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়েও পৌঁছায় স্বর্ণের দাম।

সপ্তাহের হিসাবে স্বর্ণের মূল্য কমেছে প্রায় ৮ দশমিক ৯ শতাংশ। ২০ মার্চ শেষ হওয়া সপ্তাহের পর এটিই ধাতুটির সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মেয়াদি স্বর্ণের ফিউচার চুক্তির দামও ৩ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৫১ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা স্বর্ণের বাজারে চাপ তৈরি করেছে। ডলারের মূল্য বাড়লে অন্যান্য মুদ্রায় লেনদেন করা ক্রেতাদের জন্য ডলারে নির্ধারিত স্বর্ণ কেনা তুলনামূলক ব্যয়বহুল হয়ে পড়ে। একই সঙ্গে সুদের হার বৃদ্ধির প্রত্যাশায় সুদবিহীন বিনিয়োগের মাধ্যম হিসেবে স্বর্ণের আকর্ষণও কমে যায়।

সূত্র: রয়টার্স

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯