নারায়ণগঞ্জে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একদল যুবক বাড়িটির সামনে মিছিল করে

নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন, ফটকে ছবি সাঁটিয়ে বিক্ষোভ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৫৭ সময় , আপডেট সময় : ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৫৭ সময়

নারায়ণগঞ্জে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একদল যুবক বাড়িটির সামনে মিছিল করে আগুন ধরিয়ে দেন। এমনকি বাড়ির ভেতরেও আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে স্থানীয়দের বাধার মুখে বেশিক্ষণ সেখানে অবস্থান করতে পারেননি তারা। বুধবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রের দাবি, সরকারি কদম রসুল কলেজ ছাত্র সংসদের সাবেক সেক্রেটারি ও মহানগর ছাত্রদল নেতা আতিকুর রহমান রিফাতের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন যুবক বাড়িটিতে যান। এ সময় বাড়ির সামনের ফটকে শামীম ওসমানের ছবি সাঁটিয়ে তাতে আগুন দেওয়া হয়। পাশাপাশি মিছিল করে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। ঘটনার প্রত্যক্ষদর্শী এলাকার নৈশপ্রহরী হারুন অর রশিদ জানান, যুবকেরা বাড়ির বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেন। একপর্যায়ে ভেতরের অংশেও আগুন দেওয়ার চেষ্টা করেন। তবে স্থানীয় লোকজন এগিয়ে এসে বাধা দিলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে এলাকাবাসীর চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়।


এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম জানিয়েছেন, শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার খবর পুলিশ পেয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনও এই বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। একই দিন শামীম ওসমানের ভাই সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের উত্তর চাষাঢ়ার বাড়িতেও হামলা চালানো হয়। এ ছাড়া জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯