কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এখন আর আগের অবস্থানে নেই; দলটি ‘টুঙ্গিপাড়া লিমিটেড’-এ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন

আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৮ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৫৫ সময় , আপডেট সময় : ১৮ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৫৫ সময়

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এখন আর আগের অবস্থানে নেই; দলটি ‘টুঙ্গিপাড়া লিমিটেড’-এ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সাম্প্রতিক হামলা ও সহিংসতার অভিযোগ তুলে জাতীয় সংসদে দলটির কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন তিনি।


মঙ্গলবার ১৭ নভেম্বর জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তি হিসেবে পরিচিত আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’-এ পরিণত হয়েছে। সাম্প্রতিক বিভিন্ন হামলার ঘটনা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, দলটির নেতাকর্মীরা টুঙ্গিপাড়ায় গিয়ে থানায় হামলা চালাতে পারে। এ ছাড়া বিএনপির একজন সংসদ সদস্যের বাড়ি এবং দলটির সমর্থকদের দোকানপাটেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।


আওয়ামী লীগের রাজনৈতিক আচরণের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আগুন লাগানো এবং আগুন দিয়ে মানুষ পোড়ানো দলটির স্বভাব। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়েই তাদের চরিত্র প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেন তিনি। সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলো নিয়ে দলটির বিরুদ্ধে নিজের অভিযোগ তুলে ধরেন এবং আওয়ামী লীগের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯