চলচ্চিত্র অঙ্গনের সংগঠনগুলোর মধ্যে বিরোধ এবার নতুন মোড় নিয়েছে। চিত্রনায়ক হেলাল খানের নেতৃত্বাধীন ১৯টি চলচ্চিত্র সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্মের

পদত্যাগের ঘোষণা জয় চৌধুরীর

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৩৫ সময় , আপডেট সময় : ১৭ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৩৫ সময়

চলচ্চিত্র অঙ্গনের সংগঠনগুলোর মধ্যে বিরোধ এবার নতুন মোড় নিয়েছে। চিত্রনায়ক হেলাল খানের নেতৃত্বাধীন ১৯টি চলচ্চিত্র সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্মের মুখপাত্রের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরী। হেলাল খানের নেতৃত্বে কাজ করতে অনিচ্ছা প্রকাশ করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় নিজের পদত্যাগের বিষয়টি জানান জয় চৌধুরী।


বার্তায় তিনি অভিযোগ করেন, হেলাল খান নিজেই শিল্পীদের সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজ করেছেন। এমনকি হেলাল খানের সহযোগী হিসেবে পরিচিত কয়েকজন বহিরাগত তাঁর সামনেই শিল্পীদের মারধরের হুমকি দিয়েছেন এবং অশালীন ভাষায় কথা বলেছেন। জয় চৌধুরীর আরও অভিযোগ, চলচ্চিত্র শিল্পী সমিতি ভেঙে দেওয়া এবং সমিতির সদস্যদের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।


সম্প্রতি চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে একটি মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্যের অনুপস্থিতিকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত হয়। রোববার বিকেলে এ নিয়ে শিল্পী সমিতির কার্যালয়ের সামনে হেলাল খান ও জয় চৌধুরীর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। nএকপর্যায়ে জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ ও ‘স্বৈরাচারের দোসর’ বলে আক্রমণ করেন হেলাল খান। তাঁদের কথাকাটাকাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চলচ্চিত্র অঙ্গনে শুরু হয় আলোচনা-সমালোচনা।


উল্লেখ্য, চলচ্চিত্রের ১৯টি সংগঠন নিয়ে গঠিত সম্মিলিত প্ল্যাটফর্মটির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন হেলাল খান। সদস্যসচিব হিসেবে আছেন শিল্পী সমিতির সভাপতি শিবা শানু। আর মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন জয় চৌধুরী। তবে এবার সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি। তাঁর এই সিদ্ধান্তের মধ্য দিয়ে চলচ্চিত্র সংগঠনগুলোর নেতৃত্ব ও অভ্যন্তরীণ বিরোধ নতুন করে আলোচনায় উঠে এসেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯