গোপালগঞ্জের মুকসুদপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী

গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৯ সময় , আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৯ সময়

গোপালগঞ্জের মুকসুদপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বিস্ফোরক আইনে করা এ মামলায় ২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।


রোববার (১৫ নভেম্বর) দুপুরে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত শনিবার দুপুরে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। তিনি উপজেলার টেংরাখোলা গ্রামের কামাল শরীফের ছেলে। মামলার এজাহার অনুযায়ী, গত ৯ নভেম্বর রাত ১০টার দিকে মুকসুদপুর সদর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন আব্দুল কাইয়ূম শরীফ। পথে মুকসুদপুর সরকারি কলেজের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশব্যাপী ঘোষিত কর্মসূচি সফল করার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটান। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


খবর পেয়ে মুকসুদপুর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত আকিজ জুট মিলের দিকে চলে যান। বাদীও তাদের অনুসরণ করে সেদিকে এগিয়ে যান। পরে পুলিশের আরেকটি টহল দল ঘটনাস্থলের দিকে আসতে থাকলে অভিযুক্তরা জুট মিলের অপর পাশে দাসেরহাট সড়কের মুখে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটান। এরপর আতঙ্ক ছড়িয়ে ঘটনাস্থল ছেড়ে চলে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, অবরোধ কর্মসূচি সফল করার নামে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ও ত্রাস সৃষ্টির অভিযোগে বিস্ফোরক আইনে মামলাটি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯