আগামী পাঁচ বছরের মধ্যে দেশের মানুষের দোরগোড়ায় ক্যান্সার চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও

৫ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৬ সময় , আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৬ সময়

আগামী পাঁচ বছরের মধ্যে দেশের মানুষের দোরগোড়ায় ক্যান্সার চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত। এ লক্ষ্যে ক্যান্সার প্রতিরোধ, নিয়মিত পরীক্ষা এবং দ্রুত রোগ শনাক্তের সুযোগ বাড়ানোর পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।


বুধবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘বাংলাদেশে ক্যান্সার চিকিৎসাসেবা শক্তিশালীকরণ’ শীর্ষক জাতীয় অংশীজন পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে সাধারণত স্তন ক্যান্সার, বৃহদান্ত্র ও মলাশয়ের ক্যান্সার এবং মুখগহ্বরের ক্যান্সারে আক্রান্তের সংখ্যা বেশি। এসব রোগ প্রতিরোধে শুরু থেকেই সচেতনতা তৈরি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। তাই প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত কর্মীদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।


তিনি বলেন, ক্যান্সার নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে এই পরামর্শ সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার ইতোমধ্যে দেশের প্রতিটি বিভাগীয় শহরে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং দ্রুত রোগ শনাক্তের সুযোগ নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে। ক্যান্সার মোকাবিলা শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।


এ লক্ষ্যে সরকার জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ কর্মসূচি এবং জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ পরিষদ গঠন করবে। এসব উদ্যোগের মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসাসেবার কার্যকর নীতিমালা তৈরি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব একেএম বেনজামিন রিয়াজী সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯