গত জুনে ফিফা বিশ্বকাপে যোগ করা সময়ে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির করা গোলে জাপানের স্বপ্নভঙ্গ হয়েছিল। সেদিন ২-১ ব্যবধানে জিতে

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে হারিয়ে প্রতিশোধ নিল জাপান

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৬, বিকাল ৭:১ সময় , আপডেট সময় : ১৪ নভেম্বর ২০২৬, বিকাল ৭:১ সময়
গত জুনে ফিফা বিশ্বকাপে যোগ করা সময়ে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির করা গোলে জাপানের স্বপ্নভঙ্গ হয়েছিল। সেদিন ২-১ ব্যবধানে জিতে জাপানকে টুর্নামেন্ট থেকে বিদায় করে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছিল ব্রাজিল। তবে প্রায় পাঁচ মাসের ব্যবধানে আবারও মুখোমুখি হয়ে সেই হারের জবাব দিয়েছে জাপান। এবার যোগ করা সময়ে তাতসুহিরো সাকামোতোর করা গোলে ব্রাজিলকে ৩-২ ব্যবধানে পরাজিত করেছে তারা। সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে ম্যাচের একেবারে শেষ দিকে সাকামোতোর গোলে জাপান এগিয়ে যাওয়ার পর উত্তেজিত হয়ে পড়েন ব্রাজিলের রাফিনিয়া। এ সময় লাল কার্ড দেখেন তিনি। ডাগআউট থেকে বেরিয়ে মাঠে প্রবেশ করে রেফারির সঙ্গে তর্কেও জড়িয়ে পড়েন বার্সেলোনার এই ফুটবলার।

ম্যাচটিতে ব্রাজিলের অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন রাফিনিয়া। তবে খেলার ৭১ মিনিটে তাঁকে তুলে নিয়ে এনদ্রিককে মাঠে পাঠান কোচ কার্লো আনচেলত্তি।ম্যাচের শুরুতেই দারুণ ছন্দে ছিল জাপান। প্রথম ২০ মিনিটের মধ্যেই তাকেফুসা কুবো ও কেইতো নাকামুরার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক দল। এরপর দুই অর্ধে ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে ম্যাচে সমতা ফেরায় ব্রাজিল। কিন্তু শেষ পর্যন্ত সাকামোতোর শেষ মুহূর্তের গোলেই জয় নিশ্চিত হয় জাপানের। এতে ব্রাজিলের বিপক্ষে দ্বিতীয়বারের মতো জয়ের স্বাদ পেল দলটি। মজার বিষয় হলো, জাপানের আগের জয়টিও ছিল ৩-২ ব্যবধানে। গত বছর টোকিওর আজিনোমোতো স্টেডিয়ামে নিজেদের মাঠে ব্রাজিলকে হারিয়েছিল তারা। দুই ম্যাচেই ব্রাজিলের ডাগআউটে ছিলেন কোচ কার্লো আনচেলত্তি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯