দক্ষিণ ইরানের উপকূলীয় এলাকায় যুক্তরাষ্ট্রের একটি সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের নৌবাহিনী। দেশটির দাবি, হরমুজ প্রণালীর

মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করলো ইরান

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৬ সময় , আপডেট সময় : ১৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৬ সময়

দক্ষিণ ইরানের উপকূলীয় এলাকায় যুক্তরাষ্ট্রের একটি সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের নৌবাহিনী। দেশটির দাবি, হরমুজ প্রণালীর পূর্বাঞ্চলে নিজেদের সমন্বিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে মার্কিন ড্রোনটি শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। শনিবার এই দাবি সামনে আসার পর নতুন করে আলোচনায় এসেছে মধ্যপ্রাচ্যের আকাশপথের নিরাপত্তা পরিস্থিতি।


ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির বরাতে জানা যায়, দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের কুহেস্তাক উপকূলীয় এলাকার কাছে ড্রোনটি ভূপাতিত করা হয়। ইরানের নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালীর পূর্বদিকে সিরিক উপকূল বরাবর দেশটির সমন্বিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার আওতায় থাকা প্রতিরক্ষা ইউনিট ড্রোনটির উপস্থিতি শনাক্ত করে। পরে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে সেটিকে ধ্বংস করা হয়।


ইরানের দাবি অনুযায়ী, ভূপাতিত ড্রোনটি যুক্তরাষ্ট্রের তৈরি এমকিউ-১ প্রিডেটর। এটি মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় উড়তে সক্ষম একটি দূরনিয়ন্ত্রিত সামরিক বিমান। ড্রোনটি মূলত নজরদারি ও সামরিক অভিযানের কাজে ব্যবহৃত হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের জেনারেল অ্যাটমিক্স প্রতিষ্ঠান এই ড্রোন তৈরি করেছে এবং এটি পরিচালনা করে মার্কিন বিমানবাহিনী।


তবে ড্রোনটি ভূপাতিত হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্য পাওয়া যায়নি। ফলে ইরানের এই দাবির সত্যতা এবং ঘটনার বিস্তারিত পরিস্থিতি এখনো স্পষ্ট নয়। উল্লেখ্য, হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ। এই অঞ্চলে যেকোনো সামরিক উত্তেজনা আন্তর্জাতিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহের ওপর প্রভাব ফেলতে পারে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯