জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর ও আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের সহ-মালিক কাব্য মারান বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত ১০

২৫ হাজার কোটির মালিক কাব্য মারানকে বিয়ে করলেন অনিরুদ্ধ রবিচন্দর

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৯ সময় , আপডেট সময় : ১২ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৯ সময়

জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর ও আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের সহ-মালিক কাব্য মারান বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত ১০ নভেম্বর তাঁদের বাগদান সম্পন্ন হয়। পরদিন ১১ নভেম্বর গ্রিসে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তাঁরা। এই বিয়েতে বিনোদন, রাজনীতি ও ব্যবসায়িক জগতের শীর্ষস্থানীয় ব্যক্তিদের উপস্থিতি ছিল বলে জানা গেছে।


ইতিমধ্যে আইভরি রঙের বারোক থিমে সাজানো একটি বিবাহোত্তর সংবর্ধনার আমন্ত্রণপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে নবদম্পতির জমকালো সংবর্ধনার আয়োজন করার পরিকল্পনা রয়েছে। ‘হোয়াই দিস কোলাভেরি ডি’ গানটির মাধ্যমে সংগীতজগতে বড় সাফল্য পান অনিরুদ্ধ। গানটি তাঁকে দক্ষিণী চলচ্চিত্রের গণ্ডি পেরিয়ে ভারতজুড়ে পরিচিতি এনে দেয়। এরপর তামিল, তেলুগু ও হিন্দি সিনেমায় একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে দেশের অন্যতম চাহিদাসম্পন্ন সংগীত পরিচালক হয়ে ওঠেন তিনি।


প্রতিবেদন অনুযায়ী, অনিরুদ্ধের বর্তমান মোট সম্পদের পরিমাণ প্রায় ৫০ কোটি রুপি। চলচ্চিত্রে সংগীত পরিচালনার পারিশ্রমিক তাঁর আয়ের বড় উৎস। বর্তমানে প্রতি সিনেমায় সাধারণত ৮ থেকে ১০ কোটি রুপি পারিশ্রমিক নেন তিনি। কোনো কোনো প্রকল্পে এই অঙ্ক ১০ থেকে ১২ কোটি রুপিতে পৌঁছেছে। পরিচালক লোকেশ কানাগরাজ ও অভিনেতা আল্লু অর্জুনের সঙ্গে আসন্ন একটি বড় প্রকল্পে কাজের জন্য তাঁকে প্রায় ২৫ কোটি রুপি পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব করা হয়েছে বলেও জানা গেছে। সংগীতের পাশাপাশি বিলাসবহুল গাড়ির সংগ্রহও রয়েছে অনিরুদ্ধের। তাঁর গাড়ির তালিকায় রয়েছে পোরশে ম্যাকান, বিএমডব্লিউ আইএক্স১ এলডব্লিউবি, মহিন্দ্রা বিই ৬ এবং ফোর্ড মুস্তাং জিটি। ২০২৩ সালে ‘জেলার’ সিনেমার সাফল্যের পর কাব্যের বাবা কালানিথি মারান তাঁকে প্রায় ১ কোটি ১০ লাখ রুপি মূল্যের পোরশে ম্যাকান উপহার দিয়েছিলেন।


ব্যবসায়ও যুক্ত হয়েছেন এই সংগীত পরিচালক। ২০২৪ সালে দক্ষিণ ভারতীয় ফিল্টার কফি ও স্ন্যাকস ব্র্যান্ড ‘ভিএস মনি অ্যান্ড কো’-এর সহপ্রতিষ্ঠাতা ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হন তিনি। প্রতিষ্ঠানটিতে তাঁর অংশীদারত্বও রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, কাব্য মারান সান গ্রুপের চেয়ারম্যান কালানিথি মারানের মেয়ে। বর্তমানে তিনি সান টিভি নেটওয়ার্কের নির্বাহী পরিচালক এবং সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহ-মালিক। তাঁর ব্যক্তিগত সম্পদের পরিমাণ আনুমানিক ৪০০ থেকে ৫০০ কোটি রুপি বলে ইটাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


যুক্তরাজ্যের ওয়ারউইক বিজনেস স্কুল থেকে এমবিএ সম্পন্ন করেন কাব্য। ২০১৯ সালে সান টিভি নেটওয়ার্কে নির্বাহী পরিচালক হিসেবে যোগ দেন তিনি। এর আগে ২০১৭ সালে তাঁর বাবা আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদ কেনার পর থেকেই দলটির কার্যক্রমে যুক্ত হন কাব্য। বর্তমানে পরিবারের বৃহত্তর ব্যবসায়িক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখছেন তিনি। কাব্যের বাবা কালানিথি মারান ভারতের অন্যতম ধনী গণমাধ্যম উদ্যোক্তা। হুরুন রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী, প্রায় ২৪ হাজার ৬০০ কোটি রুপি সম্পদ নিয়ে তালিকায় ১৪৬তম অবস্থানে রয়েছেন তিনি। ফোর্বসের এক প্রতিবেদনে তাঁর সম্পদের পরিমাণ প্রায় ২৫০ কোটি ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ২৩ হাজার ৭২৫ কোটি রুপি বলে উল্লেখ করা হয়েছে। অনিরুদ্ধ ও কাব্যের বিয়ে এবং আগামী ২১ নভেম্বরের সংবর্ধনা ঘিরে দক্ষিণ ভারতীয় বিনোদনজগতে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯