স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্যের ৯৫ শতাংশ সঠিক হলেও তিনি ৫ শতাংশ ভুল করেছেন বলে মন্তব্য

প্রতিমন্ত্রী শাহে আলম ৫ শতাংশ ভুল করে ফেলেছেন: ইশরাক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৫৪ সময় , আপডেট সময় : ১২ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৫৪ সময়

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্যের ৯৫ শতাংশ সঠিক হলেও তিনি ৫ শতাংশ ভুল করেছেন বলে মন্তব্য করেছেন সাবেক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। ঠিকাদারের কাছ থেকে উপহার নেওয়ার বিষয়টি ঘুষের পর্যায়ে পড়ে না—প্রতিমন্ত্রীর এমন মন্তব্যের সমালোচনা করে ইশরাক বলেছেন, উপহার যে নামেই দেওয়া হোক না কেন, ঘুষের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক।


বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের প্রতিক্রিয়া জানান তিনি। পোস্টে ইশরাক হোসেন লেখেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্য পুরোপুরি শুনলে বোঝা যেত, জনগণের করের টাকায় নির্মাণকাজের গুণগত মান বজায় রাখার বিষয়ে তাঁর বক্তব্য সঠিক ছিল। তবে ঠিকাদারের কাছ থেকে উপহার নেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি ভুল করেছেন।


ইশরাক আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল কোনো অবৈধ বা অনৈতিক কাজকে সমর্থন করে না। প্রতিমন্ত্রীর বক্তব্য তাঁর ব্যক্তিগত অবস্থান হতে পারে, তবে প্রধানমন্ত্রী ও সরকার এ ধরনের বক্তব্য সমর্থন করে না। তাই গণমাধ্যমে বিষয়টিকে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত বক্তব্য হিসেবে প্রচার করা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি। এর আগে মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীনবরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।


সেখানে তিনি বলেন, কোনো ঠিকাদার নিজের লভ্যাংশ থেকে খুশি হয়ে প্রকৌশলীকে উপহার দিলে সেটি ঘুষের মধ্যে পড়ে না। তবে কাজের গুণগত মান কমিয়ে অর্থ সাশ্রয় করে সেই অর্থ ভাগাভাগি করার বিষয়ে সতর্ক করেন তিনি। এলজিইডির চলমান ও পাইপলাইনে থাকা উন্নয়ন প্রকল্পগুলোর কাজে কোনো ধরনের শিথিলতা না দেখানোর নির্দেশনা দিয়ে নবীন প্রকৌশলীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রতিমন্ত্রী। তাঁর উপহারসংক্রান্ত মন্তব্যের পর রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়। এরই মধ্যে বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন ইশরাক হোসেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯