জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশসহ ক্ষতিগ্রস্ত দেশগুলোকে যে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে, তা মোকাবিলায় এবার ঋণ নয়, সরাসরি

ঋণ নয়, জলবায়ু তহবিলের অনুদানের বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৬, বিকাল ৬:১৪ সময় , আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৬, বিকাল ৬:১৪ সময়

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশসহ ক্ষতিগ্রস্ত দেশগুলোকে যে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে, তা মোকাবিলায় এবার ঋণ নয়, সরাসরি অনুদান চায় বাংলাদেশ। জলবায়ু তহবিল থেকে এই অর্থ অনুদান হিসেবে দেওয়ার দাবি কপ-৩১ সম্মেলনের উচ্চপর্যায়ের বৈঠকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বুধবার ১১ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে এসে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন প্রয়োজন। জলবায়ু তহবিলের অর্থ কীভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর কাছে কার্যকরভাবে পৌঁছানো যায়, সে বিষয়ে একটি সমাধান চায় বাংলাদেশ।


সম্মেলনে প্রধানমন্ত্রী দেশের জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি এবং তা মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরবেন। পাশাপাশি গ্রিন ইকোনমি ও গ্রিন এনার্জি বাস্তবায়নে সৌরবিদ্যুৎ উৎপাদন এবং নদী খননসহ যেসব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, সেগুলোও আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে তুলে ধরবেন তিনি। শামা ওবায়েদ জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলো দীর্ঘদিন ধরে নানা ধরনের ক্ষতির মুখে রয়েছে। এসব ক্ষতিগ্রস্ত দেশের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী। এবারের সম্মেলন থেকে এ বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত আসবে বলেও প্রত্যাশা করছে বাংলাদেশ।


এদিকে, সম্মেলনের ফাঁকে বুধবার চীনের উপ-রাষ্ট্রপতি এবং উজবেকিস্তানের রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এ ছাড়া তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে প্রধানমন্ত্রী এবং জুবাইদা রহমানের বৈঠকের কথাও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সব মিলিয়ে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রধান লক্ষ্য শুধু জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির কথা তুলে ধরা নয়, বরং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার বিষয়ে আন্তর্জাতিক সমর্থন আদায় করা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯