আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনা থামছেই না। বিনোদন অঙ্গনসহ বিভিন্ন

মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৬ সময় , আপডেট সময় : ১০ নভেম্বর ২০২৬, বিকাল ৬:৬ সময়

আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনা থামছেই না। বিনোদন অঙ্গনসহ বিভিন্ন মহলে চলছে নানা প্রতিক্রিয়া। এবার এ ঘটনায় নিজের অবস্থান জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন কনটেন্ট নির্মাতা ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। একই সঙ্গে পরীমনিকে গণমাধ্যমকর্মীদের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সোমবার ৯ নভেম্বর রাতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী গরুর হাটে আয়োজিত মাসব্যাপী গ্রামীণ কুটিরশিল্প পণ্য ও উদ্যোক্তা মেলার এক অনুষ্ঠানে মঞ্চে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন হিরো আলম।


বক্তব্যে গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গণমাধ্যম না থাকলে আজকের পরিচিতি তৈরি করা তার পক্ষে সম্ভব হতো না। গণমাধ্যমের কারণেই তিনি মানুষের কাছে পরিচিত হয়েছেন এবং হিরো আলম হিসেবে পরিচিতি পেয়েছেন। পরীমনির আচরণে হতাশা প্রকাশ করে হিরো আলম বলেন, বিনোদন অঙ্গনের তারকাসহ সবারই গণমাধ্যমকর্মীদের প্রতি সম্মান দেখানো উচিত। প্রথম সারির একজন অভিনেত্রী হয়েও পরীমনি একজন সাংবাদিককে যেভাবে গালিগালাজ করেছেন, তা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক।


পরীমনির উদ্দেশে তিনি বলেন, চলমান বিতর্কের দ্রুত অবসান হওয়া প্রয়োজন। এ জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি মিটিয়ে ফেলার আহ্বান জানান তিনি। হিরো আলমের ভাষায়, যে গণমাধ্যম কাউকে তারকা হিসেবে পরিচিতি দিতে পারে, সেই গণমাধ্যমের নেতিবাচক প্রভাবও একজন শিল্পীর ক্যারিয়ারে পড়তে পারে। তিনি আরও অনুরোধ করেন, বিষয়টি নিয়ে নতুন করে কাদা ছোড়াছুড়ি না করে ক্ষমা চাওয়ার মাধ্যমে বিরোধের অবসান ঘটানো হোক। উল্লেখ্য, আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে পরীমনির আচরণকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯