জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় নারীশক্তির ঢাকা মহানগর দক্ষিণ শাখার নতুন আহ্বায়ক কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন

এনসিপির নারী শক্তির সদস্য সচিব হলেন পাইলট ফারিয়াল হামিদ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪২ সময় , আপডেট সময় : ১০ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪২ সময়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় নারীশক্তির ঢাকা মহানগর দক্ষিণ শাখার নতুন আহ্বায়ক কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন বাণিজ্যিক উড়োজাহাজের চালক ইথার ফারিয়াল হামিদ। পেশাগত পরিচয়ের পাশাপাশি বিমান চলাচলের নিরাপত্তা ও দুর্ঘটনা নিয়ে উচ্চতর গবেষণার জন্যও পরিচিত তিনি।


রোববার (৮ নভেম্বর) রাতে জাতীয় নারীশক্তির পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সংগঠনটির মুখ্য সংগঠক মনজিলা ঝুমার সুপারিশে এবং আহ্বায়ক মাহমুদা আলম মিতু ও সদস্যসচিব নুসরাত তাবাসসুম জ্যোতির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়। ঘোষিত কমিটিতে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক করা হয়েছে সিফাত সুলতানা মিমকে। সদস্যসচিব হয়েছেন ইথার ফারিয়াল হামিদ এবং মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন ফাতেমা রহমান মেঘা।


অন্যদিকে, ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক হয়েছেন খন্দকার খালেদা আক্তার। এ কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন রেহানা আক্তার রুমা এবং মুখ্য সংগঠক হয়েছেন সালমা আক্তার। নতুন দায়িত্ব পাওয়া দুই শাখার নেতাদের আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রস্তুত করে প্রস্তাব জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯