ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক জানান, আজ সোমবার (২২ জানুয়ারি) সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা

পাবনায় সকল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২২ জানুয়ারী ২০২৪, দুপুর ১০:৪৭ সময় , আপডেট সময় : ২২ জানুয়ারী ২০২৪, দুপুর ১০:৪৭ সময়
ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক জানান, আজ সোমবার (২২ জানুয়ারি) সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল রবিবার (২১ জানুয়ারি) ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এতে জেলার ওপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় পাবনা জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান আজ সোমবার একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

রবিবার (২১ জানুয়ারি) রাতে পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা ও জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সন্ধ্যার পর থেকেই সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে। শীতবস্ত্রের অভাবে কনকনে ঠান্ডায়  দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। অনেকেই পেটের তাগিদে কাজে বের হয়েছেন দিনমজুরসহ রিকশা-ভ্যানচালকেরা। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়োবৃদ্ধরা। হাসপাতালে বাড়ছে রোগীদের চাপ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯