সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

রিয়াদের দিকে ধেয়ে আসা ২ ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি জোট

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৪ সময় , আপডেট সময় : ১০ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৪ সময়

সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ছোড়া এসব ক্ষেপণাস্ত্র সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে জোটটি। এ ঘটনার পর রাজধানীজুড়ে সাময়িক জরুরি সতর্কতা জারি করা হয়।


মঙ্গলবার ১০ নভেম্বর ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি। তিনি জানান, রিয়াদ লক্ষ্য করে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো সফলভাবে প্রতিহত ও ধ্বংস করে। তবে হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।


এদিকে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ রাজধানী রিয়াদে জরুরি সতর্কতা জারি করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সেই সতর্কতা প্রত্যাহার করা হয়। সংস্থাটির পক্ষ থেকে পৃথক বার্তায় বাসিন্দাদের সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করা হয়। একই সঙ্গে সবাইকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া ভিড় করা এবং ঘটনাস্থলে ছবি বা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকতে বাসিন্দাদের বিশেষভাবে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯